অঞ্জুলা দাহিয়া
রাজ্য : মধ্যপ্রদেশ
জেলা : সিধি
ব্লক : রামপুর নাইকিন
গ্রাম : রঘুনাথপুর
স্বনির্ভর গোষ্ঠী : গীতা স্বনির্ভর গোষ্ঠী
জীবিকার কার্যকলাপ : সাবান তৈরি এবং মুদি দোকান
লখপতি দিদির যাত্রা :
সিধি জেলার রঘুনাথপুর গ্রামের অঞ্জুলা দহিয়া 'গীতা স্বনির্ভর গোষ্ঠী'-তে যোগ দেন। তিনি স্বল্প সঞ্চয়ের মাধ্যমে কাজ শুরু করেন; শুরুতে সঞ্চয় করতে অসুবিধে হলেও, শ্রমিক পরিবারের সমর্থনে তিনি ধীরে ধীরে আর্থিক শৃঙ্খলা গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি একটি মুদি দোকানে বিনিয়োগ করেন এবং সাবান তৈরির প্রশিক্ষণ নিয়ে নিজে একজন সাবান তৈরির প্রশিক্ষক হয়ে ওঠেন।
আজ অঞ্জুলা এবং তাঁর স্বামী তাঁদের সাবান তৈরির ব্যবসা এবং মুদি দোকান থেকে মাসে প্রায় ১৫,০০০ টাকা আয় করেন। অঞ্জুলা আজ একজন গোষ্ঠী নেত্রী হয়ে উঠেছেন, যিনি অন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিতে এবং আর্থিক স্বাধীনতার লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করছেন। তাঁর এই যাত্রা নারী ক্ষমতায়ন এবং জীবন পরিবর্তনের ক্ষেত্রে একতা ও জ্ঞানের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।