বাসন্তী যাদব
রাজ্য : ছত্তিশগড়
জেলা : বেমেতরা
ব্লক : নওয়াগড়
গ্রাম : সম্বলপুর
স্বনির্ভর গোষ্ঠী : জননী স্বনির্ভর গোষ্ঠী
জীবিকার কার্যকলাপ : কৃষি, আটা কলের দোকান।
লখপতি দিদির যাত্রা :
বাসন্তী যাদব এই কাজের একটি উজ্জ্বল উদাহরণ। তিনি নওয়াগড় ব্লকের সম্বলপুর গ্রামের 'জননী স্বনির্ভর গোষ্ঠী'-তে যোগ দিয়েছিলেন। এই গোষ্ঠীতে যোগ দেওয়ার আগে তিনি চাষবাস করে জীবন অতিবাহিত করতেন। জননী মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেওয়ার পর তিনি একটি আটা কল শুরু করেন এবং ভেজানো ডাল পেষাই করার কাজও শুরু করেন। কিন্তু সেই সময় এই কাজ শুরু করার মতো পর্যাপ্ত টাকা তাঁর কাছে ছিল না। ভিলেজ অর্গানাইজেশন (VO) থেকে ঋণ পাওয়ার পর শ্রীমতি বাসন্তী যাদব কাজ শুরু করেন। তিনি ভিলেজ অর্গানাইজেশনের ঋণের টাকা সুদে-আসলে সময়ের আগেই শোধ করে দেন এবং নিজের ব্যবসার জন্য ব্যাংক থেকে ৩,০০,০০০ টাকা ঋণ পান। বর্তমানে তাঁর বার্ষিক আয় ২,০০,০০০ টাকা।
আজ ছত্তিশগড় রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (বিহান)-এর সহায়তায় বাসন্তী দিদি নিজের এবং নিজের পরিবারের জন্য এক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি হিসেবে দাঁড়িয়েছেন এবং এক সুখী জীবন যাপন করছেন।