বীনা রাই
রাজ্য : সিকিম
জেলা : পাকয়ং
ব্লক : রেগু
গ্রাম : তালখর্কা
স্বনির্ভর গোষ্ঠী : মখমলী স্বনির্ভর গোষ্ঠী
জীবিকার কার্যকলাপ : কৃষি-উদ্যানপালন, অর্থকরী ফসল, অ-কাষ্ঠ বনজ সম্পদ (NTFP) এবং দুগ্ধজাত পণ্যের কাজে নিযুক্ত।
লাখপতি দিদি'র যাত্রা
পূর্ব সিকিমের রেগু ব্লকের তালখর্কা গ্রামের বাসিন্দা বীণা রায় এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান এবং তাঁর দুই একর জমি রয়েছে। রাজ্য গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত একটি সচেতনতা শিবিরে যোগ দেওয়ার পর তাঁর স্বাবলম্বী হওয়ার যাত্রা শুরু হয়, যার ফলে 'মখমলী স্বনির্ভর গোষ্ঠী' গঠিত হয়েছিল। এই গোষ্ঠীর মাধ্যমে বীণা অসংখ্য প্রশিক্ষণ শিবিরে অংশ নেন এবং মোট ৪,০০,০০০ টাকারও বেশি ঋণ পান, যা তিনি নিজের চাষবাসের উন্নতির জন্য বিনিয়োগ করেন।
বীণার চাষবাসের যাত্রা ছোট জোত বা অল্প জমি, বীজের প্রাপ্যতা, সারের অভাব, সেচ সমস্যা, যান্ত্রিকীকরণের অভাব, ভূমিক্ষয়, জটিল কৃষি বিপণন এবং পুঁজির অভাবের মতো চ্যালেঞ্জে পরিপূর্ণ।
উদ্যানপালন দপ্তরের দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে তিনি বিভিন্ন চাষের কৌশলে দক্ষতা অর্জন করেছেন যা তাঁর উৎপাদনশীলতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর মধ্যে রয়েছে ফসলের দূরত্ব বজায় রাখা, নিয়মিত নিড়ানি দেওয়া, সময়মতো সার প্রয়োগ, মিশ্র চাষ, আন্তঃফসল চাষ, সমন্বিত পোকা ও পুষ্টি ব্যবস্থাপনা এবং জৈব চাষ। এই পদ্ধতিগুলি গ্রহণ করার ফলে কেবল তাঁর খামারের উৎপাদনই বাড়েনি, সেই সঙ্গে তাঁর পরিবারের জীবিকার মানও উন্নত হয়েছে।