দৈবনায়গী
রাজ্য : পুদুচেরি
জেলা : পন্ডিচেরি
ব্লক : ভিলিয়ানুর
গ্রাম : পিল্লাইয়ারকুপ্পম
স্বনির্ভর গোষ্ঠী : অমুধা মালা স্বনির্ভর গোষ্ঠী
জীবিকার কার্যকলাপ : ডেয়ারি এবং গবাদি পশুর কৃত্রিম প্রজনন সংক্রান্ত কার্যক্রম
লাখপতি দিদি'র যাত্রা
শ্রীমতী দৈবনয়গী একজন উচ্চাকাঙ্ক্ষী এবং প্রগতিশীল মহিলা কৃষক যিনি স্বাবলম্বী হয়ে বাঁচতে চেয়েছিলেন। তিনি একজন দুগ্ধচাষী ছিলেন এবং 'অমুধা মালা' স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেন। তিনি CIF এবং ব্যাঙ্ক লিঙ্কেজের মাধ্যমে ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে দুটি গোরু কেনেন। NRLM প্রকল্পের অধীনে ভেটেরিনারি কলেজে ১২ দিনের 'কৃত্রিম প্রজনন' (AI) প্রশিক্ষণ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজের গ্রামেই একজন ট্রেনার (ToT) হয়ে ওঠেন। বর্তমানে তিনি কৃত্রিম প্রজননের মাধ্যমে মাসে ৮,০০০ টাকা এবং দুগ্ধ চাষ থেকে মাসে ২০,০০০ টাকা আয় করছেন। নিজের উপার্জনে তিনি একটি কৃত্রিম প্রজনন কেন্দ্রও গড়ে তুলেছেন। তিনি তাঁর গ্রামের PLF নেত্রী এবং গত বছর দিল্লির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন।