ইলাবেন ঠাকুর
রাজ্য : গুজরাট
জেলা : ভাদোদরা
বিভাগ : ডেসার
গ্রাম : ভেজপুর
স্বনির্ভর গোষ্ঠী : জয় মাতাজি সখী মণ্ডল স্বনির্ভর গোষ্ঠী
জীবিকা নির্বাহের কার্যকলাপ : ব্যাঙ্ক সখী, কলা ওয়েফার ইউনিট
লাখপতি দিদি'র যাত্রা
ইলাবেন ঠাকুর 'সখী মণ্ডল' প্রকল্পের সাথে যুক্ত। গোষ্ঠীতে যোগদানের পর, তিনি সখী মণ্ডলের মাধ্যমে ব্যাংক থেকে ৫০,০০০ টাকার ক্যাশ ক্রেডিট পান এবং পরে ২,৩০,০০০ টাকার ক্যাশ ক্রেডিট পান। এই তহবিল ব্যবহার করে তিনি একটি কলা ওয়েফার ইউনিট শুরু করেন যা স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 'বিসি সখী' (BC Sakhi) হওয়ার প্রশিক্ষণও নিয়েছেন যা তাঁর সংসার চালাতে এবং পরিবারের খরচ মেটাতে সাহায্য করে। গ্রামবাসীদের দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য তিনি ভালো উৎসাহ ভাতা (incentive) পাচ্ছেন। তিনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন; জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (NRLM) প্রকল্পে যোগ দেওয়া তাঁর কাছে অত্যন্ত আনন্দের বিষয় ছিল।