প্রেমলতা দেবী
রাজ্য : বিহার
জেলা : বেগুসরাই
ব্লক : বারাউনি
গ্রাম : হাজিপুর
জীবিকা নির্বাহের কার্যকলাপ : প্রেরণা আগরবাতি (ধূপকাঠি)
লাখপতি দিদি'র যাত্রা
‘প্রেরণা আগরবাতি’র স্বত্বাধিকারী প্রেমলতা দেবীর গল্পটি বেশ হৃদয়স্পর্শী। তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রেমলতা দেবী একটি ধনী পরিবার থেকে এসেছিলেন।
প্রেমলতা দেবী জানান, এক সময় তাঁর স্বামী একটি সড়ক দুর্ঘটনায় আহত হন এবং কয়েক মাস পর আরেকটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক বছর একটি বেসরকারি হাসপাতালে কোমায় ছিলেন। হাসপাতালের দৈনন্দিন খরচ মেটাতে তাঁকে তাঁদের সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন, পাঁচ বছর আগে জীবিকাতে যোগ দেওয়ার পর তিনি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ইউসিও আরএসইটিআই থেকে আগরবাতি তৈরির উপর ৩৫ দিনের প্রশিক্ষণ নেন এবং তারপর জীবিকা থেকে ৪০,০০০ টাকা ঋণ নিয়ে আগরবাতি উৎপাদন শুরু করেন। শুরু থেকেই বিক্রি ভালো ছিল। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে এবং বর্তমানে তিনি পাঁচজন মহিলাকে নিয়োগ করেছেন, যাঁদের তিনি আগরবাতি তৈরির জন্য প্রতিদিন ২০০ টাকা করে মজুরি দেন। তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে পাঁচ বছরে তাঁর ব্যবসা ৪০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকায় পরিণত হয়েছে এবং তাঁর মাসিক আয় ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা।