রিলায়েন্স রিটেইল লিমিটেড (জিও মার্ট)
বিভাগ : অ-কৃষি
অংশীদারিত্বের পরিধি: গ্রামীণ উন্নয়ন মন্ত্রক স্থানীয় সম্প্রদায়, কারিগর, তাঁতি এবং সমবায়গুলিকে তাদের পণ্য বিক্রি করার জন্য মার্কেটপ্লেস ব্যবহার করতে সক্ষম করার মাধ্যমে সাহায্য করার জন্য 22শে ডিসেম্বর 2023-এ রিলায়েন্স রিটেইল লিমিটেড ("জিও মার্ট" - Jio Mart) এর সাথে হাত মিলিয়েছে।
1) ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের (National Rural Livelihood Mission) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জিও মার্টে (JioMart) বিক্রেতা হিসাবে যুক্ত (onboarding) করার মাধ্যমে তাদের বাজার প্রবেশাধিকার (market access) প্রদান করা।
2) এটি স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) এবং তাদের ফেডারেশনগুলির মাধ্যমে দেশের বেশ কয়েকজন কারিগরকে (artisans) তাদের পণ্য জিও মার্টে (Jio Mart) তালিকাভুক্ত (list) করার জন্য সহায়তা করে।
3) প্রজেক্ট মনিটর গ্রুপ (Project Monitor Group), জিও মার্ট প্ল্যাটফর্মে (Jio Mart Platform) বিক্রেতার অন্তর্ভুক্তিকরণ (seller onboarding), সময়মতো বিতরণ (timely delivery), সময়মতো পেমেন্ট (timely payment) এবং অপারেশনাল সহায়তার (operational support) উপর নজরদারি করবে।
4) তারা জনসমক্ষে যোগাযোগের (public communication) ক্ষেত্রে একে অপরের অবদানকে (contribution) পারস্পরিকভাবে (mutually) স্বীকার করে।